মন্দিরে আগুন। উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে চমকপ্রদ সুন্দর প্রেম মন্দিরে ভয়াবহ আগুন লেগে যায়। এর জেরে মন্দির চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকেন ভক্তরা। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। চারিদিকে কালো ধোঁয়ায় ঠেকে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। বৃন্দাবনের প্রেম মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় লেগেই থাকে। বহু বাঙালি পর্যটক বৃন্দাবনের প্রেম মন্দিরে যান। কিন্তু হঠাৎ এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় রীতিমতো হকচকিয়ে যান সকলেই। কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলেক। মন্দির এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বেও সরিয়ে নিয়ে যায় পুলিশ। আগুনের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মন্দিরের বেশ কিছু জিনিস কার্যত ভস্মীভূত হয়ে যায়। এই মন্দিরের আশপাশে বেশ কিছু দোকানও রয়েছে। সেই গুলি খুব একটা প্রভাব না পড়লেও কেন বেশ ভয়েই রয়েছেন ব্যবসায়ীরা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
Uttar Pradesh: Massive Fire Breaks Out In Vrindavan's Prem Mandir.