বিহার বিধানসভা ২০২৫-এর প্রথম দিনেই আলোচনায় এলেন নবনির্বাচিত বিধায়ক বিভা দেবী। শপথগ্রহণের সময় তিনি শপথপত্র পড়তে গিয়ে বারবার আটকে পড়লেন। মোদ্দা বিষয়, নতুন বিধায়ক যে দু অক্ষর পড়তেও জানেন না,তা ধরা পড়ে গেল জনতার সামনে। কোনও রকমে শপথবাক্য পাঠ করে যেন হাঁফ ছাড়লেন তিনি। অবশেষে পাশের অন্য এক মহিলা বিধায়কের সাহায্য নিয়ে, শব্দ শুনে শুনে, কিছুটা শপথগ্রহণ সম্পন্ন করলেন। এই মুহূর্তের ভিডিও সামাজিক মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু মানুষ বিষয়টিকে হাস্যকর বলছেন, কেউ বলছেন, এমন লোক কি জনগণের নেতা হতে পারে? প্রশ্ন উঠেছে শিক্ষাগত যোগ্যতা, প্রস্তুতি এবং সাংসদ-বিধায়কদের যোগ্যতা নিয়েও।