জলমগ্ন মুম্বই। বিপর্যয় এখনই থামছে না। ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি কমলা সতর্কতা। সোমবার মুম্বইয়ের সমস্ত সরকারি, বেসরকারি এবং পুরসভার স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।