এ তো একেবারে উলটপুরাণ। পুরুষরাও অন্তঃসত্ত্বা হতে পারে। কী শুনে অবাক হলেন। গল্পের গরু গাছে ওঠার মত অবস্থআ তাই না। কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। অস্ত্রোপচারের পর অন্তঃসত্ত্বা ব্যক্তির পেট থেকে বেরিয়ে এল যমজ সন্তান। এমনই অবিশ্বাস্যকর ঘটনায় সামনে আসতেই ব্যাপক শোরগোল পরে গিয়েছে। ঘটনাটি নাগপুরের। ওই ব্যক্তির নাম সঞ্জু ভগৎ। তাঁর বয়স এখন 60 বছর। সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে বিশাল বড় পেট নিয়ে চলাফেরা করেছেন তিনি। অন্তঃসত্ত্বা মহিলাদের মতো ফোলা পেটের কারণেই আত্মীয় বন্ধু প্রতিবেশীদের কাছে তাঁর পরিচয় ছিল গর্ভবতী লোক হিসেবে। বন্ধুরা মজা করত, এমনকী, আত্মীয়-স্বজনরাও খ্যাপাতে ছাড়ত না তাকে।
Nagpur Man Pregnant For 36 Years