দিল্লির রাজনীতিতে নতুন করে উত্তেজনা! ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশনের ভূমিকা এবং কথিত ‘ভোট চুরি’ নিয়ে বিরোধীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। আর এরই মধ্যে বড় দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের প্রায় ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, ইডি, সিবিআই এবং বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর থেকেও তাঁরা তথ্য পাচ্ছেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা।
New political tension in Delhi over voter list and Rahul Gandhi's claim