Advertisement

Ayodhya Ram Mandir এর প্রণামী চুরি, CM Yogi কী বললেন? VIDEO

রামমন্দির নিয়ে অনুদান বিতর্ক যখন গেরুয়া শিবিরকে ক্রমেই কোণঠাসা করছে, তখন রাম নিয়েই সমাজবাদী পার্টিকে কড়া নিশানা করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "যারা একসময় রাম ভক্তদের উপর গুলি চালিয়েছিল, তাঁরাই আজ আস্থার কথা বলছে।" ১৯৯০ সালে অযোধ্যা আন্দোলনের সময় করসেবকদের উপর গুলি চালানোর ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন যোগী আদিত্যনাথ। ওই বছর বিতর্কিত বাবরি মসজিদের দিকে মিছিল করে যাওয়ার পর তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং পুলিশি পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সরকারি নথি অনুযায়ী, গুলি চালানোর ঘটনায় এবং হিংসার জেরে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৭ জনের।

CM Yogi Adityanath On Ayodhya Ram Mandir Theft Row

Advertisement
POST A COMMENT