মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল গোটা দেশ। মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। স্বাভাবিকভাবেই মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন শহর উত্তাল। এমন আবহেই 'ককরোচ'দের বিক্ষোভে শামিল নাসিরুদ্দিন শাহ। বিক্ষোভস্থলে গিয়ে 'ককরোচ' প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। এই ঘটনায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা-লেখক পীয়ূষ মিশ্র।
Piyush Mishra Targets Naseeruddin Shah Over CJP Protest Issue