সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। নাম না করে তাঁকে ৫৬ বছরের যুবক বলে আক্রমণ করেন। আসলে এদিন বেসরকারি রকেট উৎক্ষেপণ সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর প্রশংসা করতে গিয়ে রাহুলকে কটাক্ষ করেন। বলেন, 'স্কাইরুটে গোটা টিমটার গড় বয়স বড়জোর ২৮ বছর। আমি কোনও ৫৬ বছরের তরুণের কথা বলছি না।'