নিজেদের ব্যর্থতার দায় হিন্দুদের উপর চাপিয়েছিল কংগ্রেস। ইউপিএ জমানায় আর্থিক উন্নয়নে 'শম্বুক গতি' নিয়ে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর পূর্ণ করলেন। এনডিএ বৈঠকেই মোদী বললেন, 'কংগ্রেস জমানায় উন্নয়নের ধীর গতিকে অত্যন্ত চাতুর্যের সঙ্গে ‘হিন্দু গ্রোথ রেট’ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। অথচ এটা কংগ্রেসের ব্যর্থতা ছিল।