দেশের তাঁতশিল্পকে আরও শক্তিশালী করতে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে শুক্রবার একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'ভারতীয় হ্যান্ডলুম পণ্য কিনুন। নিজের প্রিয় তাঁতের পোশাক পরে ছোট ছোট ভিডিও তৈরি করুন এবং সামাজিক মাধ্যমে #NationalHandloomDay ব্যবহার করে তা শেয়ার করুন। এতে যেমন তাঁতশিল্পীদের উৎসাহ বাড়বে। তেমনই ভারতীয় হ্যান্ডলুমের জনপ্রিয়তাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে।'
PM Narendra Modi Message In National Handloom Day 2026