অযোধ্যা পর্ব মিটতে না মিটতেই ফের বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। দেশে বিদ্যুতের অভাব পূরণ করতে এবার ঘোষণা করলেন ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র। এই প্রকল্পে দেশের ১ কোটি বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠকও সেরে ফেলেছেন তিনি।