১৩১তম সংবিধান সংশোধনী বিল খারিজ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে বিরোধীদের ঐক্যের জয় বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়,'এটা গণতন্ত্রের বড় জয়। ক্ষমতায় টিকে থাকার জন্য সীমানা পুনর্নির্ধারণ এবং মহিলা সংরক্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসক দল। তিনি আরও যোগ করেন, বিরোধীদের নারী বিরোধী তকমা দিলেই শাসকদল রাতারাতি মসিহা হয়ে যাবে না।