নিট, জেইই, ইউপিএসসি, এসএসসি এবং আরআরবি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কোটায় প্রচার করলেন রাহুল গান্ধী। দেশের পরীক্ষা ব্যবস্থাকে হাতিয়ার করে এই আন্দোলনের সূচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, নিট পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের থেকে যে টাকা নেওয়া হয়, সেটা দেশের শিক্ষা বাজেট।