প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের বইতে কী লেখা ছিল, তা সাংবাদিকদের সামনে ফাঁস করে দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'লাদাখে যখন চিনা ট্যাঙ্ক ভারতের ভূমিতে প্রবেশ করছিল, নারাভানেজিকে প্রধানমন্ত্রী বলেছিলেন, যা মনে হয় করো। অর্থাৎ কোনও দায়িত্ব নিজের ঘাড়ে রাখতে চাননি তিনি। নারাভানেজি লিখেছেন, তিনি অত্যন্ত একা অনুভব করছিলেন সে সময়ে।' একইসঙ্গে রাহুল জানান, প্রধানমন্ত্রী লোকসভায় এলে এই বই তাঁকে উপহার দেবেন বিরোধী দলনেতা।
Rahul Gandhi On Naravane,s Book