Advertisement

MM Naravane Memoir এর পাল্টা Edwina And Nehru Novel, সংসদে Rahul Gandhi Vs Nishikant Dubey

'রাজনাথ সিংকে ফোন করেছিলেন তৎকালীন সেনাপ্রধান নারাভানে। বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও ফোন করেছিলেন। কোনও উত্তর আসেনি। চিনা সেনা এলে আমাদের জিজ্ঞাসা না করে হামলা করবে না। এই বার্তা দেওয়া হয়েছিল'। নারাভানের বইয়ের অংশ পাঠ করে সেটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা জানালেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাল্টা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন,'একটা অপ্রকাশিত বই নিয়ে চর্চা চলছে। আমি আর একটা বইয়ের কথা বলতে চাই। একটা বই এডউইনা অ্যান্ড নেহরু। আর একটা বই, নেহরুর ব্যক্তিগত সচিব মাথাইয়ের''।

Advertisement
POST A COMMENT