মরসুমের প্রথম দিকে স্কেটিং উপভোগ পর্যটকদের। হিমাচল প্রদেশের সিমলার আইস স্কেটিং রিঙ্কে স্কেটিং শুরু হয়ে গেছে। এই আইস স্কেটিং রিঙ্ক ১০৪ বছরের পুরনো। যা এশিয়ার প্রাচীনতম এবং রাজ্যের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক। অনুকূল আবহাওয়া এবং পরিষ্কার আকাশের কারণে এই বছর স্বাভাবিকের তুলনায় আগেই স্কেটিং মরসুম শুরু হয়েছিল।