Advertisement

তুষারে ঢাকা মানালি, আনন্দে আত্মহারা পর্যটকরা

লাহুল-স্পিতি, মানালি এবং শিমলায় ভারী তুষারপাত। পর্যটকদের পোয়া বারো। IMD সূত্রে খবর, রাজ্যের অধিকাংশ জায়গায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি নীচে নেমে গিয়েছে। হিমাচলের নীচু এলাকাগুলিতে একটানা চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শিমলা, কাংড়া, ভুন্তার-সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টিও হয়েছে গত ২৪ ঘণ্টায়।

Advertisement
POST A COMMENT