Advertisement

নর্থ সিকিমে বিপদ! কী পরিস্থিতি পর্যটকদের? দেখুন VIDEO

একদিকে ভয়ঙ্কর তুষারপাত, অন্যদিকে দাবানল এবং জলসঙ্কট। প্রকৃতির তাণ্ডব চলছে সিকিমে। পূর্ব এবং উত্তর সিকিমে নাগাড়ে চলা তুষারপাতের জেরে প্রায় ৩ হাজার পর্যটক আটকে পড়েছিলেন ছাঙ্গু লেক এবং ১৫ মাইল এলাকায়। সেনার সাহায্যে সিকিম প্রশাসন জানাচ্ছে, প্রত্যেক পর্যটককেই নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, ১৫ মাইল এবং ছাঙ্গুর মাঝে আটকে পড়েছিল টুরিস্টদের ৫৪১টি গাড়ি। যাতে ছিলেন ২ হাজার ৭৩৬ জন। কয়েক মিনিটের মধ্যে রাস্তা ঢেকে যায় সাদা, পুরু বরফে। গাড়ি পিছলে যেতে শুরু করে। ফলে চালকরা আর ঝুঁকি নিয়ে এগোতে পারেননি। দুর্ঘটনার আশঙ্কায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন। বুধবার সকালে তুষার সরিয়ে পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করা হয়। বুধবার থেকে টুরিস্ট স্পটগুলিতে আর তেমন বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। ধীরে ধীরে পরিষ্কার হবে আবহাওয়া। যদিও মঙ্গনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Advertisement
POST A COMMENT