Advertisement

২৬ দিন পর অনশন ভেঙে নাড্ডার হাতে স্যুপ খেলেন Sonam Wangchuk, কী বলছেন Abhijeet Dipke?

২৬ দিন নিজের অবস্থানে অনড় থাকার পর অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং নিজেদের হাতে স্যুপ খাইয়ে তাঁর অনশন ভাঙান। ভিডিও বার্তায় তিনি বলেন, 'গত ২ দিন আমি খুব কঠোর ভাবে দর কষাকষি করছিলাম। সরকারের থেকে লিখিত আশ্বাস চাইছিলাম। এটা করতে দু’দিন লাগল। সোনম অনশন প্রত্যাহার করে নিলেও আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। সোনমকে ধন্যবাদ জানিয়েই CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে একটি ভিডিও বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবেই।

CJP Founder Abhijeet Dipke Reacts After Sonam Wangchuk Ends Hunger Strike

Advertisement
POST A COMMENT