তৃণমূল কংগ্রেসে ভাঙন থেকে শুরু করে ইন্ডিয়া জোটের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'ওদের সাংসদরা তো আছেন। এখন তারা তৃণমূলের নামে থাকবেন, নাকি অন্য কোনও থাকবেন, দেখা যাক। যেমন পশ্চিমবঙ্গে অপারেশন হয়ে গেল। আমার মনে হয়, দিল্লিতেও তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে।' INDIA জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ বললেন, 'ইন্ডি জোট আছে কিনা, খোঁজ নিতে গিয়েছেন দিল্লিতে। আগে যখন ওঁকে ডাকতেন ওই জোট, তখন ওঁর সময় থাকত না। এখন উনি নিজে গিয়েছেন, জানি না, কার সময় আছে ওঁর সঙ্গে দেখা করার।'