গত ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় হরিয়ানার ফরিদাবাদের সুরজকুন্ড হস্তশিল্প মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। মারা যান এক পুলিশ কর্মী। প্রায় ১৩ জন আহত। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি।