তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা প্রকাশ্যে স্বীকার করলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। বুধবার তিনি জানান, আজ আমি একজন স্বাধীন মানুষ। আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি। তবে কেন দল ছাড়লেন, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। তাঁর কথায়, “এটা অনেক বড় গল্প। আমি এমন পরিস্থিতিতে থাকতে চাইনি, যেখানে একই সঙ্গে দু’টি নৌকায় পা রাখতে হয়।” সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে সুস্মিতা বলেন, “হিমন্তদাকে আমি বহুদিন ধরে চিনি। ওঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, কে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন বা কোন শিবিরে যাচ্ছেন, সে বিষয়ে তিনি অবগত নন।
Sushmita Dev Meets Assam CM Himanta Biswa Sarma After Quitting TMC