Advertisement

আরশোলাদের রুখতে কাঁদানে গ্যাস, দেদার লাঠিচার্জ! উত্তাল পরিস্থিতি

ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে উত্তাল পরিস্থিতি। সংসদের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। সমাজকর্মী যোগেন্দ্র যাদব এক্স -এ একটি ভিডিও পোস্ট করে সেই দাবি করেছেন। লেখেন, 'সংসদের সামনে যুবকদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার বন্ধ করুন। সরকার দমন-পীড়নের পথ ছেড়ে আলোচনার পথ বেছে নিক। অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরিয়ে যুবসমাজের কথা শুনুন।' এদিকে, সংসদের চলতি বাদল অধিবেশনের প্রথম দিনেই এই বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনের প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এবং সংসদ চত্বরের একাধিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কাঁদানে গ্যাস ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তাই ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্য সামনে আসার অপেক্ষা রয়েছে।

Advertisement
POST A COMMENT