Advertisement

'আশা করিনি,' বাংলার রেজাল্টে অবাক তেজস্বী, I-PAC বিদায় করছেন অখিলেশ, দেখুন

পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের নির্বাচনের ফল ঘিরে দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বাংলায় অপ্রত্যাশিত ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, এই ধরনের ফল তাঁরা আশা করেননি। তাঁর মতে, বিজেপি ক্ষমতায় থাকলে প্রশাসনিক যন্ত্র অনেকটাই তাদের নিয়ন্ত্রণে থাকে। তবে তিনি স্পষ্ট করেন, জয়-পরাজয় নয়, তাঁদের কাছে আদর্শ ও নীতির লড়াইটাই বেশি গুরুত্বপূর্ণ এবং সেই লড়াই ভবিষ্যতেও জারি থাকবে। এদিকে সপা-র প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তারা আর I-PAC-এর সঙ্গে কাজ করবে না। তিনি জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক মাস কাজ করার পর এই চুক্তি থেকে সরে আসতে বাধ্য হয়েছে দল। অন্যদিকে পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি, যেখানে তারা ২৯৪টির মধ্যে ২০৭টি আসনে এগিয়ে বা জয়ী হয়েছে। ফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। একইসঙ্গে তামিলনাড়ুতেও DMK প্রত্যাশিত ফল করতে পারেনি এবং অভিনেতা বিজয়ের দল চমক দেখিয়েছে।

Advertisement
POST A COMMENT