মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে আবারও বাড়ছে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ, হরমুজ প্রণালী, আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল বিভিন্ন দেশে পৌঁছে যায়। তাই এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলতে পারে।
Tensions rise again in the Middle East over military conflict