প্রশ্নফাঁস রুখতে বিজেপির আনা বিলকে লোকসভায় সমর্থন জানালেন TMC সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "এই বিলকে সমর্থন করছি। কিন্তু বিলকে সমর্থন করছি মানেই এই নয় যে, বিজেপির সব কাজের প্রশংসা করব। সরকার পৃথিবীতে আগুন লাগিয়ে এখন এক বালতি জল নিয়ে হাজির হয়েছে, তাই তাদের জন্য হাততালি দেওয়ার প্রশ্নই ওঠে না।"
TMC MP Abhishek Banerjee Targets BJP Government During Anti Paper Leak Bill Debate