Advertisement

Union Budget 2026: নিকেনস নেকে আন্ডারগ্রাউন্ড লাইন, রেল বাজেটে আর কী পেল বাংলা ?

বিধানসভা নির্বাচন ২০২৬ এর আগে পশ্চিমবঙ্গ যেন বিজেপির কাছে পাখির চোখ। ২০২৬-২০২৭ কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের ঝুলিতে রেলের বরাদ্দের পরিমাণ ব্যাপক বাড়াল কেন্দ্র। এই বাজেটে বাংলায় রেলের প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার ২০৫ কোটি টাকা। সোমবার সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাজেটে পশ্চিমবঙ্গে রেলের বরাদ্দের বিষয়টি স্পষ্ট করেছেন। এছাড়াও, কেন্দ্রীয় বাজেটে উত্তর প্রদেশের বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি উচ্চ-গতির করিডোর নির্মাণেরও ঘোষণা করা হয়েছে। বুলেট ট্রেনটি বারাণসী থেকে বিহার হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। অন্যদিকে, চিকেনস নেক নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গে মাটির নীচে বা আন্ডারগ্রাউন্ডে ৪০ কিমি স্ট্র্যাটেজিক রেল করিডর গড়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই আন্ডার গ্রাউন্ড রেললাইন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখবে।

Ashwini Vaishnaw On Siliguri Varanasi Bullet Train and Chickens Neck Underground Rail Corridor Project

Advertisement
POST A COMMENT