পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমানোর বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, দেশে পেট্রোল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর কোনও ঘাটতি হতে দেওয়া যাবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যাতে দাম না বাড়ে, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার তেল বিপণন সংস্থাগুলিকে সহায়তা দেবে, যাতে তারা প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে পারে এবং সাধারণ মানুষকে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপের মুখে না পড়তে হয়। এছাড়াও প্রধানমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। যেসব রিফাইনারি বিদেশ থেকে কাঁচামাল এনে দেশে প্রক্রিয়াকরণ করে তা রফতানি করে, তাদের উপর এখন বেশি শুল্ক আরোপ করা হবে। এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির জোগান বজায় থাকবে এবং তা বাইরে রফতানি হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে বলে সরকারের আশা।
Nirmala Sitharaman Reaction On Petrol Diesel Price Hike Issue