হিন্দি দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তাঁর মাতৃভাষা গুজরাতি হলেও দেশের যে কোনও প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে হিন্দিই তাঁকে সবচেয়ে বেশি সাহায্য করে। অমিত শাহ বলেন, 'আমার মাতৃভাষা গুজরাতি। কিন্তু দেশের যে প্রান্তেই যাই না কেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সেতু হয়ে ওঠে হিন্দি।' তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশের ভাষাগুলিই হয়ে উঠেছিল রাষ্ট্রগঠন, প্রশাসন পরিচালনা এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। হিন্দির পাশাপাশি ভারতের অন্যান্য ভাষাও জনজাগরণ, জাতীয় ঐক্য এবং স্বাধীনতার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, বিশ্বের বিভিন্ন ভাষা শেখা অবশ্যই উচিত, কিন্তু নিজের মাতৃভাষাকে কখনও বিসর্জন দেওয়া উচিত নয়।
Union Home Minister Amit Shah On Indian Languages and Mother Tongue