ভারত ধ্বংস হয়ে যাবে! সরকার বদলে যাবে! বিপ্লব এসে গিয়েছে! এবার আর কেউ আটকাতে পারবে না! দিল্লির মসনদে ভূমিকম্প হয়ে যাবে! আর সেই ভূমিকম্পের কম্পন এতটাই বেশি হবে যে, গোটা দেশ টের পাবে! বিপ্লবের প্রস্তুতি একেবারে তুঙ্গে! প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা! আর সেই বিপ্লবের সেনাপতি কারা? সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা! কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যে বিপ্লবের আগুনে গোটা দেশ পুড়ে যাওয়ার কথা ছিল, সেই বিপ্লবের কড়াইয়ে মাত্র 7 দিন তিহাড় জেলের খাবার পড়তেই ছবিটা কেমন যেন বদলে গেল! যে বিপ্লবীদের গলায় ছিল সরকারের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, আদালতে গিয়ে সেই গলাতেই শোনা গেল শান্তি, আইন, শৃঙ্খলা আর বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থার মিষ্টি সুর! যেন বিপ্লবের মাইকে হঠাৎ করে কেউ ভক্তিগীতি চালিয়ে দিয়েছে! আরে ভাই, এ কী হল? বিপ্লব কি শেষ? নাকি বিপ্লব আপাতত ছুটিতে গেল? নাকি বিপ্লবেরও পেট আছে, আর সেই পেটের সঙ্গে তিহাড় জেলের মেনুর একটা গভীর সম্পর্ক রয়েছে?
Update of CJP Protest after Saurav Das and Asutosh Ranka arrested