Advertisement

Manipur Violence: হিংসায় তপ্ত মণিপুর, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ইন্টারনেট

মণিপুরে ফের নতুন করে হিংসা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সেই রাজ্যে হিংসা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে RAF ডাকা হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করায় পুলিশকে পিছু হটতে বাধ্য হচ্ছে। প্রতিনিয়ত চলছে পাথর-বৃষ্টি। ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

Advertisement
POST A COMMENT