হোমওয়ার্ক করে আনেনি ছাত্র। আর তাই ক্লাসের মধ্যেই তাকে চড় কষালেন শিক্ষিকা। পরিণতি, মৃত্যু! মর্মান্তিক এই ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের। অভিযোগ, LKG-র পড়ুয়া ৬ বছরের ছেলেটি শিক্ষিকার মারে লুটিয়ে পড়ে মাটিতে। তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, শিক্ষিকার মারে এতটাই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল শিশু, ক্লাসের মধ্যেই থরথর করে কাঁপতে শুরু করে। কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তারপরই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
6 Year Old Student Dies In Class After Teacher Slaps at Visakhapattanam