বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূলেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সোমবার তাঁর নেতৃত্বে বৈঠকে বসে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সন্ধেবেলা শতাব্দী রায়ের বাড়িতেও বৈঠক হয়। সেখানে হাজির হন খোদ শুভেন্দু অধিকারী। বারাসতের সাংসদ কাকলি বলেন, 'আমরা ২০ জন সাংসদ স্পিকারের কাছে আলাদা আসন বিন্যাসের আবেদন জানিয়েছি। পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করব। পাশাপাশি, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলার অবনতি, সুশাসনের অভাব এবং বেকারত্ব বেড়েছে, তার বিরুদ্ধেও আমরা সরব থাকব।'