মঙ্গলবার সকালে একটি বিশাল তিমি অন্ধ্রপ্রদেশের সমুদ্র তীরে ভেসে আসে। শ্রীকাকুলাম সমুদ্র সৈকতে স্থানীয়রা এত বড় তিমি দেখে অবাক হয়ে যায়। ডনকুরু গ্রামের মৎস্যজীবীরা জানান, তিমিটি ১৫ ফুট লম্বা, ৬ ফুট চওড়া, যার ওজন প্রায় ২ টন।