কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষা কুকুরকে সংসদে নিয়ে আসার পর থেকেই রাজনৈতিক মহলে চলছে শোরগোল। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ব্যঙ্গ-রসিক ভঙ্গিতে বলেন, 'এটাই কি এখন সংসদের সবচেয়ে বড় সমস্যা? বেচারা কুকুরটা কী করেছে?'