স্টেশনেই শিশুর জন্ম। মিরাকল হলেও এটাই সত্যি। ঝাঁসির বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক ফলের রস বিক্রেতার সাহায্যে এক মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশু দুজনেই ভালো আছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে গর্ভবতী মহিলা ও তার স্বামী দিল্লি থেকে দামোহ যাচ্ছিলেন। মহিলাটি প্রসব যন্ত্রনায় ছটফট করছিলেন। কিন্তু কেউ সেভাবে এগিয়ে আসেননি। অগত্য়া তনভীর মির্জা নামে এক ফল বিক্রেতা তড়িঘড়ি তাদের থেকে টিকিট নিয়ে পিএনআর নম্বরের সাহায্যে রেলকে বিষয়টি জানায়। তাদের সাহায্যের জন্য সব ধরনের ব্যবস্থা করেন ওই ফলের রস বিক্রেতা। এরপরেই 20 মিনিট বাদে ঘটনাস্থলে পৌছয় চিকিৎসকের একটি দল। স্টেশনেই যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর পরেই সুস্থ সন্তানের জন্ম দেন ওই মহিলা।
Woman gives birth at Jhansi railway station