
আমাদের সকলের মনে ঈশ্বরের প্রতিমূর্তি রয়েছে। কিছু মানুষ তাদের স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান। এর অনেক অর্থ হতে পারে, তবে সাধারণত স্বপ্নে ভগবানের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জেনে নিন স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে কী কী সঙ্কেত দিতে চান।

আশার আলো- স্বপ্নে ঈশ্বরের আবির্ভাব আপনার জীবনে আশার আলো হতে পারে। যদি কোনও অসুবিধার মধ্য থাকেন, তবে স্বপ্নে ঈশ্বর আপনাকে আশা হারাতে না দেওয়ার লক্ষণ দেন।

ঈশ্বর পথ প্রদর্শন করছেন- আপনি যদি ঈশ্বরের স্বপ্ন দেখেন, তাহলে এর অর্থ হতে পারে যে ঈশ্বর আপনাকে ভক্তির পথে চলার জন্য সঙ্কেত দিচ্ছেন। যাতে আপনি তাঁর কাছাকাছি আসতে পারেন। কখনও কখনও, বস্তুগত জিনিসের মধ্যে হারিয়ে আমরা ঈশ্বরের পথে হারিয়ে যাই। স্বপ্নে ঈশ্বরের আগমন পথ দেখানোর একটি চিহ্ন হতে পারে।

ঈশ্বরের আশীর্বাদ পাওয়া- ঈশ্বরের স্বপ্ন দেখার বিভিন্ন অর্থ হতে পারে। এটাও নির্ভর করে আপনি ঈশ্বরকে কোথায় দেখছেন তার ওপর। আপনি যদি আপনার বাড়িতে ভগবানকে দেখেন তবে এর অর্থ হল আপনার পুরো ঘরটি ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত। আপনি যদি আপনার অফিসে বা স্কুলে ভগবানকে দেখতে পান তবে এর অর্থ হল আপনার জীবনে কঠোর পরিশ্রম করতে হবে।

আপনার হৃদয় কী বলছে শুনুন- আপনি যদি স্বপ্নে দেখেন যে ঈশ্বর আপনাকে কিছু উপদেশ দিচ্ছেন, এর অর্থ হল আপনার হৃদয় যা বলছে তাই শুনুন।

সঠিক কাজ করার চিহ্ন- স্বপ্নে ভগবানের আগমন সবসময় ইতিবাচক লক্ষণ নয়। আপনি যদি স্বপ্নে ভগবানকে রাগান্বিত হতে দেখেন, তাহলে এর মানে হল যে আপনি জীবনে এমন কাজ করবেন না যা তাকে রাগান্বিত করবে।