দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাচ্ছেনMaa Lakshmi Signs After Diwali: দীপাবলির উৎসব দেবী লক্ষ্মীর আরাধনা এবং গৃহে সুখ ও সমৃদ্ধি কামনার মাধ্যমে পালিত হয়। এই দিনে মানুষ তাদের ঘরবাড়ি পরিষ্কার করে, প্রদীপ জ্বালায় এবং দেবী লক্ষ্মীর আরাধনা করে। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে বাস করেন। কিন্তু আপনি কি জানেন যে দীপাবলির পরে, বাড়িতে এমন কিছু জিনিসের দেখা পাওয়া শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এগুলি সমৃদ্ধি এবং শুভ সময়ের লক্ষণ হতে পারে। আসুন এমনই ৫টি শুভ লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঘরে পাখি আসা
আপনার বারান্দা বা উঠোনে পাখির আগমন শুভ বলে মনে করা হয়। দীপাবলির পর যদি চড়ুই বা অন্যান্য ছোট পাখি আপনার বাড়িতে আসতে শুরু করে, তবে এটি ভালো লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, বাড়িতে পাখির আগমন মনোরম পরিবেশ এবং সমৃদ্ধি নিয়ে আসে।
তুলসী গাছ সবুজ থাকা
হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ সবুজ থাকা এবং তাতে নতুন পাতা গজানো শুভ বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবী লক্ষ্মী তুলসীতে বাস করেন। তাই, দাপিবলির পরেও নিয়মিত তুলসীর যত্ন নেওয়া এবং পুজো করা ভালো বলে মনে করা হয়।
ঘরে হঠাৎ গন্ধ
যদি কোনও আপাত কারণ ছাড়াই হঠাৎ আপনার বাড়িতে একটি মনোরম গন্ধ ভেসে আসে, তবে তা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এটি বাড়িতে ভালো পরিবেশ এবং ইতিবাচক শক্তির লক্ষণ হতে পারে।
ঘরে গরুর আগমন
হিন্দুধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে দেবদেবীগণ তাদের মধ্যে বাস করেন। তাই, দীপাবলির পরে যদি আপনার দরজায় একটি গরু এসে পৌঁছায়, তবে তা শুভ বলে মনে করা হয়। অনেকে এটিকে সমৃদ্ধি ও মঙ্গলের লক্ষণ হিসেবে বিবেচনা করেন।
থেমে থাকা কাজ সম্পন্ন হতে শুরু করে
দীপাবলির পর যদি আপনার জমে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করে, আর্থিক সমস্যা কমে যায় এবং পরিবারে শান্তি বিরাজ করে, তবে তা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এগুলো দেবী লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ হতে পারে।