বৃহস্পতি নাকি শুক্রবারে পড়েছে আমলকি একাদশীফাল্গুন শুক্লা একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিটি মূলত রংভরী একাদশী বা আমলকি একাদশী নামেও পরিচিত। এই দিনটি ভগবান শিব ও দেবী পার্বতীর সঙ্গে জুড়ে রয়েছে। বিশেষ করে বারাণসীতে এই দিনের মাহাত্ম্য় বেশি। ফলে এই দিনটি সকল শিব ভক্তদের জন্য়ও খুব স্পেশাল।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনটি কাশীতে হোলি উৎসবের সূচনা করে। রংভরী একাদশী ২৭ ফেব্রুয়ারি পালিত হবে।
আমলকি একাদশীর তিথি
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন শুক্লা একাদশী তিথি ২৭ ফেব্রুয়ারি রাত ১২:৩৩ মিনিটে শুরু হয়ে একই দিনে রাত ১০:৩২ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। উদয় তিথির উপর ভিত্তি করে, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার আমলা একাদশীর উপবাস পালন করা হবে। অর্থাৎ ওই দিনে রংভরী একাদশীও পালিত হবে।
কাশীতে রংভরী একাদশীর গুরুত্ব কেন?
ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে রংভরী একাদশী বলা হয়। এই দিনে বাবা বিশ্বনাথকে বিশেষভাবে সাজানো হয় এবং শহর হোলির রঙে সেজে ওঠে। বিশ্বাস করা হয়, দেবী পার্বতীর সঙ্গে বিবাহের পর মহাদেব প্রথমবার এই দিনে কাশীতে এসেছিলেন। সেই আগমনের দিনটি স্মরণীয় করে রাখতেই রংভরী একাদশী পালন করা হয়। এই দিন থেকেই কাশীতে ৬ দিনের রঙের উৎসবের সূচনা হয়।
কেন এটিকে আমলকি একাদশী বলা হয়?
রংভরী একাদশীতে আমলকি গাছের পুজো করা হয়। তাই এই দিনে আমলকি একাদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয়, আমলকি গাছের পুজো করলে স্বাস্থ্য, সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে।
রংভরী একাদশীতে পুজো পদ্ধতি
আমলকি গাছের পুজো কীভাবে করবেন?