Astrology: দাঁত ও ঠোঁটের গঠন বলে দেয় আপনি মানুষ কেমন? মিলিয়ে নিন

Astrology: প্রতিটি মানুষের দাঁত ও ঠোঁটের গড়ন ভিন্ন। কারও সুসজ্জিত দাঁত, আবার কারও উঁচু নীচু। ঠোঁটও, কারও পাতলা, কারও মোটা। জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের সঙ্গে দাঁত ও ঠোঁটের গঠনের সম্পর্ক বলা হয়েছে। দাঁত ও ঠোঁটের বিভিন্ন গঠন মানব জীবনে কী ফল প্রদান করে দেখে নিন।

Advertisement
দাঁত ও ঠোঁটের গঠন বলে দেয় আপনি মানুষ কেমন? মিলিয়ে নিনপ্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রতিটি মানুষের দাঁত ও ঠোঁটের গড়ন ভিন্ন
  • জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের সঙ্গে দাঁত ও ঠোঁটের গঠনের সম্পর্ক বলা হয়েছে
  • দাঁত ও ঠোঁটের বিভিন্ন গঠন মানব জীবনে কী ফল প্রদান করে দেখে নিন।

Astrology: প্রতিটি মানুষের দাঁত ও ঠোঁটের গড়ন ভিন্ন। কারও সুসজ্জিত দাঁত, আবার কারও উঁচু নীচু। ঠোঁটও, কারও পাতলা, কারও মোটা। জ্যোতিষশাস্ত্রে ভাগ্যের সঙ্গে দাঁত ও ঠোঁটের গঠনের সম্পর্ক বলা হয়েছে। দাঁত ও ঠোঁটের বিভিন্ন গঠন মানব জীবনে কী ফল প্রদান করে দেখে নিন।

উভয় ঠোঁট সমান এবং সুন্দর- এই ধরনের ব্যক্তিরা সত্যবাদী, ভদ্র এবং কোমল প্রকৃতির হন। মৃদু স্বরের সঙ্গে মিষ্টি কণ্ঠ থাকে তাঁদের। স্বভাবে তাঁরা পরোপকারী এবং ভাগ্যবান জীবনযাপন করেন।

উভয় ঠোঁট মোটা- এই ধরনের ব্যক্তিদের অল্পবুদ্ধি থাকতে পারে। এঁদের কোনও গোপন কথা গোপন থাকে না। খাবারের প্রতি বিশেষ আগ্রহ থাকে। এঁনারা ভোজনরসিক হন।

উভয় ঠোঁট পাতলা- এই ধরনের ব্যক্তি সহজ মনের হন। সংগ্রামের মাধ্যমে অগ্রগতি হয়। বৃদ্ধ বয়সে সকল প্রকার সুখ ভোগ করেন।

উপরের ঠোঁট মোটা- এই ধরনের ব্যক্তিরা প্রভাবশালী, সুস্বাদু খাবারের জন্য আকুল এবং গুরুগম্ভীর প্রকৃতির হন।

নীচের ঠোঁট মোটা- অহংবোধের প্রতীক। এই ধরনের ব্যক্তিরা সবকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন। সব কিছু করতে পারেন। অন্যের কষ্ট শুনে বা দেখে অন্তরে সুখ অনুভব করে।সহ্যশক্তি একেবারেই নেই।

লাল ঠোঁট- সাহসিকতা ও উদ্যমের চিহ্ন। এমন নর-নারী কামের পূর্ণ সুফল পায়। ধনী হন।.

কালো ঠোঁট- সংগ্রামের প্রতীক। এই ধরনের ব্যক্তিরা সর্বদা কষ্ট পায়, জীবনে অনেক সংঘর্ষ করতে হয়।

 

দাঁতের ক্ষেত্রে

রেখাযুক্ত দাঁত- সৌভাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক। এই ধরনের ব্যক্তি জীবনে সব ধরনের সুখ উপভোগ করেন। ভদ্র ও কোমল প্রকৃতির হয়।

আঁকাবাঁকা দাঁত-  আঁকাবাঁকা দাঁত সংগ্রাম এবং ব্যর্থতার লক্ষণ। এই ধরনের ব্যক্তিরা সত্য বক্তা নন এবং প্রতারণার মাধ্যমে তাঁদের জীবনযাপন করে।

সামনের দাঁতে ছিদ্র- যে পুরুষের সামনের দুই দাঁতে ছিদ্র থাকে সে অত্যন্ত সৌভাগ্যবান, বুদ্ধিমান, বিদ্বান ও পরোপকারী। কিন্তু যে নারীর দাঁতে ছিদ্র থাকে, সে দুর্ভাগ্যের সম্মুখীন হন, বিধবা হতে পারেন। সব দিক থেকে দুঃখ মিলতে পারে।

Advertisement

সামনে দুটি বড় দাঁত- কথা বলার দক্ষতা বোঝায়। এই ধরনের ব্যক্তিরা শত্রুদের ধ্বংসকারী এবং একটি আদর্শ জীবন যাপন করেন।

দাঁতের উপরে একটি দাঁত- এই ধরনের ব্যক্তি শত্রুকে পরাজিত করেন। সাহসী এবং স্মার্ট হন।

একটি দাঁত চাপা এবং একটি ওঠা- যদি কোনও ব্যক্তির উপরের দাঁতগুলির এমন অবস্থা থাকে তবে সে ভারসাম্যপূর্ণ চিন্তার স্থিতিশীল মানুষ। তিনি দুঃখ ও সুখকে সাম্যের সঙ্গে অনুভব করেন এবং সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।

POST A COMMENT
Advertisement