বজরংবলীর কোন ধরনের ছবি, ঘরের কোন দিকে রাখবেন?বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভগবান হনুমানের ছবি বা মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়, বজরংবলীর ছবি বাড়িতে পজিটিভ শক্তি বজায় রাখে এবং অশুভ শক্তিকে দূরে রাখে। এবার জেনে নেওয়া যাক, বাড়িতে হনুমানজির কোন ছবি রাখা সবচেয়ে ভালো এবং এটি কোন দিকে মুখ করে রাখা উচিত।
দক্ষিণ দিক: বাস্তুশাস্ত্র অনুসারে, হনুমানের প্রতিমা বা মূর্তি সবসময় দক্ষিণ দিকে বসানো উচিত। দক্ষিণ দিকে বসিয়ে রাখা অবস্থায় একটি লাল হনুমান প্রতিমা বসালে দক্ষিণ দিক থেকে আসা সমস্ত অশুভ শক্তি এবং নেগেটিভ শক্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়।
বাস্তুশাস্ত্র অনুসারে হনুমানজীর ৫টি বিশেষ প্রতিমা এবং তাদের উপকারিতা:
ভগবান রামের নাম জপরত হনুমানজীর ছবি: বাড়িতে হনুমানজীর পূজা বা ভগবান রামের নাম জপ করার ছবি রাখলে তা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি করে। এটি বাড়ির মধ্যে শান্তি ও সুখ বজায় রাখে।
পর্বত হাতে হনুমানজি: বাড়িতে হাতে পর্বত নিয়ে থাকা হনুমানজির ছবি রাখলে সর্বদা নতুন উৎসাহ, শক্তি এবং আত্মবিশ্বাস বজায় থাকে।
আকাশে উড়ন্ত হনুমানজি: আকাশে উড়ন্ত হনুমানজির ছবি রাখলে জীবনে সাফল্যের নতুন পথ খুলে যায়। এমনকি সবচেয়ে কঠিন কাজও সহজে সম্পন্ন হয়।
পঞ্চমুখী হনুমানজীর ছবি: বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজীর ছবি বা মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি নেগেটিভ শক্তি এবং অশুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়।
শ্রী পঞ্চমুখী হনুমান এবং তাঁর পাঁচটি মুখের তাৎপর্য:
শ্রী পঞ্চমুখী হনুমানকে ভগবান হনুমানের মহাজাগতিক রূপ বলে মনে করা হয়। তাঁর দুটি প্রধান রূপ রয়েছে: একটিতে স্বয়ং হনুমানের পাঁচটি মুখ এবং অন্যটিতে হয়গ্রীব, নরসিংহ, হনুমান, বরাহ ও গরুড়ের মুখ (এদের মধ্যে হয়গ্রীব, নরসিংহ এবং বরাহ হলেন ভগবান বিষ্ণুর অবতার)।