Dhanteras Best Time: ধনতেরসে কখন কেনাকাটা করলে সমৃদ্ধি? জানুন শুভ মুহূর্ত

ধনতেরসে সোনা, রুপো থেকে শুরু করে নতুন বাসনপত্র, বিভিন্ন সামগ্রী কেনার রীতি রয়েছে। লোকবিশ্বাস, ধনতেরসে কেনাকাটা করলে সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। জেনে নিন বিশদে।

Advertisement
ধনতেরসে কখন কেনাকাটা করলে সমৃদ্ধি? জানুন শুভ মুহূর্ত ধনতেরসের শুভ মুহূর্ত
হাইলাইটস
  • জেনে নিন ধনতেরসের তারিখ এবং শুভ মুহূর্ত।
  • ধনতেরসে জিনিসপত্র কেনাকাটা করা শুভ।

দুর্গাপুজো শেষ। তবে উৎসব এখনও বাকি। রবিবার লক্ষ্মীপুজো। তারপর কালীপুজো আর দীপাবলি। তার আগে ধনতেরস। দীপাবলির উৎসবের সূচনাই হয় ধনতেরসের হাত ধরে। এই দিনে সোনা, রুপো, বাসনপত্র-সহ বিভিন্ন সামগ্রী কেনার রীতি রয়েছে। লোকবিশ্বাস, ধনতেরসে কেনাকাটা করলে সংসারে সুখসমৃদ্ধি আসে। এই দিন ভগবান ধন্বন্তরি, মা লক্ষ্মী এবং কুবেরদেবের পুজো করা হয়।

আপনিও যদি ধনতেরসে কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তা হলে আগে জেনে নিন এই উৎসবের তারিখ এবং শুভ মুহূর্ত। চলতি বছর কবে উদযাপিত হবে ধনতেরস? পুজো এবং কেনাকাটার জন্যই বা কোন সময়টি শুভ?

ধনতেরস কবে?

পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস। এই তিথি শুরু হবে ৬ নভেম্বর, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে। তিথি শেষ হবে ৭ নভেম্বর, শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে। সেই অনুযায়ী, ৬ নভেম্বর, শুক্রবার উদযাপিত হবে ধনতেরস।

ধনতেরসে কেনাকাটার শুভ মুহূর্ত

পঞ্জিকা মতে, চলতি বছর ধনতেরসে কেনাকাটার শুভ সময় শুরু হবে ৬ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটের পর থেকে। এরপর নিজের সুবিধা অনুযায়ী কেনাকাটা করতে পারেন। এই দিনে সোনা, রুপো, বাসনপত্র-সহ বিভিন্ন সামগ্রী কেনার রীতি রয়েছে।

ধনতেরসে পুজোর শুভ মুহূর্ত

ধনতেরসের সন্ধ্যায় ধন্বন্তরি, মা লক্ষ্মী এবং কুবেরদেবের পুজো করা হয়। এই দিনে নিয়ম মেনে পুজো করলে সংসারে সুখ-সমৃদ্ধি ও শান্তি আসে। ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত থাকবে। এই সময়ের মধ্যেই ধনতেরসের পুজো সেরে নিতে পারেন।

POST A COMMENT
Advertisement