Chanakya Niti: অহংকারী, জেদি মানুষের মোকাবিলা করবেন কীভাবে, সহজ উপায় বলে গিয়েছেন চাণক্য

মাঝে মাঝেই অহংকারী, জেদি মানুষের সঙ্গে সময় কাটাতে হয়। এমন মানুষ সবসময় অন্যকে কন্ট্রোল করতে চায়। কীভাবে এই মানুষদের মোকাবিলা করবেন? বুঝে নিন

Advertisement
অহংকারী, জেদি মানুষের মোকাবিলা করবেন কীভাবে, সহজ উপায় বলে গিয়েছেন চাণক্য
হাইলাইটস
  • অহংকারী, জেদি মানুষের মোকাবিলা করবেন কীভাবে?
  • বেশিরভাগ মানুষই এমন অহংকারী ব্যক্তিদের দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায়।
  • চাণক্যের এই মন্ত্রগুলো শিখে নিন।

প্রায়ই আমাদের জীবনে এমন কোনও মানুষ চলে আসেন যারা নিজেকেই সবচেয়ে বেশি বড় মনে করেন। এই রকম মানুষ বিশ্বাস করে তাঁরা সব বিষয়েই সঠিক। অন্যদের ছোট করে নিজেদের বড় করে তোলায় তাঁরা বিরাট তৃপ্তি অনুভব করেন। অফিসে বা বন্ধুবান্ধবদের মধ্যেও এমন কিছু লোক দেখা যায়।

এই সবকিছুর মধ্যে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল,  বেশিরভাগ মানুষই এমন অহংকারী ব্যক্তিদের দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায়। সকলেই হীনমন্যতায় ভুগতে শুরু করে। আমাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং নিজেদের উপর সন্দেহ করতে শুরু করি। কিন্তু আজ আমরা চাণক্যের এমন একটি কৌশল নিয়ে আলোচনা করব, যা সহজেই শত্রুকে পরাজিত করতে পারে। যদি জীবনে এমন কেউ থাকে যে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে বা আপনাকে মূল্য দেয় না, তাহলে চাণক্যের এই  মন্ত্রগুলো শিখে নিন।

তর্ক করবেন না:

চাণক্য নীতি অনুসারে, একজন অহংকারী ব্যক্তির সঙ্গে তর্ক করার অর্থ হল নিজের পরাজয় নিশ্চিত করা। এমনকি যখন তারা ভুল করে, তখনও নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করে। এই প্রসঙ্গে চাণক্য বলেন, একজন অহংকারী ব্যক্তির সঙ্গে তর্ক করা মানে নিজের ক্ষতি করা। তাই মনে রাখবেন, তাঁদেরকে কথায় নয়, কাজের মাধ্যমে হারাতে হবে। এক্ষেত্রে একটাই উপায় হল, শুধু চুপ থাকুন এবং নিজের কাজ করুন।

শত্রুকে এড়িয়ে চলুন

একজন অহংকারী ব্যক্তির সবচেয়ে বড় শক্তি হল মনোযোগ। কোনও প্রশংসা নয়, কোনো বিরোধিতা নয়, কোনও বিতর্ক নয়- শুধু শান্ত থাকুন এবং এই ধরনের লোকেদের এড়িয়ে চলুন। যখন এই ধরনের লোকেরা বুঝতে পারে তাঁদের উপস্থিতি বা অনুপস্থিতি কোনও ব্যাপারই নয়, তখন তাঁদের অহংকার ভেঙে যায়।
 
নিজের চারপাশে বর্ডার তৈরি করুন

একজন অহংকারী ব্যক্তি সবসময়ই অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু যেদিন তাঁরা বুঝতে পারে, আপনি তাঁদের নিয়ন্ত্রণে নেই, সেদিন থেকেই তাঁরা ভেঙে পড়তে শুরু করে। 

Advertisement

দূরত্ব বজায় রাখুন

যখন অহংকারী ব্যক্তির কথায় আপনার রাগ বা দুঃখ হয়, তখন বুঝবেন সেই জিতছে। তাই, আবেগগতভাবে নিরপেক্ষ থাকুন। তার প্রশংসা যেন আপনাকে উৎসাহিত না করে। আবার এমন লোকের সমালোচনাও যেন আপনাকে হতাশ না করে। যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করে, তারাই সর্বদা জয়ী হয়।

নিজের সঙ্গে নিজের তুলনা করুন

একজন অহংকারী ব্যক্তি সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে। এমনটা করবেন না। শুধু নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি গতকালের চেয়ে উন্নত হলাম?’ যখন নিজের উপর মনোযোগ দেবেন, তখন সেও আপনার সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করবে, আর সেখানেই তাঁর অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।


 

POST A COMMENT
Advertisement