
Chandra Grahan 2022: ২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ আগামী সপ্তাহে ১৬ মে সোমবার ঘটতে চলেছে৷ এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। দক্ষিণ-পশ্চিম ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
বৈশাখ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একদিনে
পঞ্চাঙ্গ অনুসারে, ১৬মে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। অর্থাৎ ১৬ মে বৈশাখ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ একসঙ্গে ঘটবে।

চন্দ্রগ্রহণের সময়
ভারতীয় সময় অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ ১৬ মে সকাল ৮.৫৯ থেকে সকাল ১০.২৩ পর্যন্ত হবে। ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই ভারতে এর সুতক কাল বৈধ হবে না।
চন্দ্রগ্রহণের প্রভাব
ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এমতাবস্থায় ভারতের ওপর এর বিশেষ কোনো প্রভাব পড়বে না। তবে এখনও ধর্মপ্রাণ লোকেরা চন্দ্রগ্রহণের সমস্ত আচার-অনুষ্ঠান মেনে চলেন। চন্দ্রগ্রহণের সময় লোকেদের নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত।

প্রসঙ্গত, এ বছর দুটি চন্দ্রগ্রহণ হবে। ১৬ মে প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটছে। ভারতে ধর্মীয় বিশ্বাস অনুসারে, গ্রহণকে অশুভ মনে করা হয়। এই সময়ে অনেক কাজ করায় নিষেধ রয়েছে । চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার দিনে হয়। কিন্তু প্রতি পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হতে পারে না। আসলে, যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে।
সূতক কাল ভারতে অনুষ্ঠিত হবে না
ভারতের সময় অনুযায়ী, সোমবার ১৬মে ২০২২, চন্দ্রগ্রহণ হবে সকাল ৮.৫৯ মিনিট থেকে সকাল ১০.২৩ পর্যন্ত। এটি হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারতে এই চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা শূন্য হবে, তাই এখানে সুতক কাল লাগবে না।
কী করবেন
কী করবেন না
এই বিষয়ে খেয়াল রাখবেন
কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ
এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতক সময় এখানে কার্যকর হবে না। তবে দক্ষিণ-পশ্চিম ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার অনেক অংশ, প্রশান্ত মহাসাগর আটলান্টিক ও অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে।

পূর্ণ চন্দ্রগ্রহণ কখন হয়
সূর্যের চারদিকে ঘোরার সময় যখন পৃথিবী ঠিক তার সামনে আসে এবং চাঁদও একই সময়ে পৃথিবীর সামনে আসে। পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখে। এ কারণে চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়।
এই রাশির জাতকদের জন্য গ্রহন শুভ হবে
যখনই কোনও গ্রহ তার দশা পরিবর্তন করে, তখনই তার প্রভাব ব্যক্তির জীবনে দেখা যায়। অতএব, চন্দ্রগ্রহণের শুভ ও অশুভ প্রভাব ব্যক্তির জীবনেও দেখা যায়। ১৬ মে হতে চলা চন্দ্রগ্রহণ মেষ, সিংহ এবং ধনু রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশির জাতকদের থেমে থাকা সমস্ত কাজ সফল হবে। নতুন ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে।