Panchang in Bengali 3rd November 2021: পঞ্চাঙ্গ অনুযায়ী জানুন, আজকের শুভ সময় ও রাহুকাল - নক্ষত্র

Panchang 3rd November 2021: পঞ্জিকা মতে আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও পরে চতুর্দশী তিথি। এক নজরে দেখে নিন আজকের শুভ মুহূর্ত, নক্ষত্রযোগ, রাহুকাল এবং সারাদিনের বিশেষ লগ্ন। জানুন আজকের পঞ্চাঙ্গ (Panchang)।

Advertisement
পঞ্চাঙ্গ অনুযায়ী জানুন, আজকের শুভ সময় ও রাহুকাল - নক্ষত্র  আজকের পঞ্চাঙ্গ

Aaj Ka Panchang 3rd November 2021: পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের ভাষায় 'পঞ্চাঙ্গ' (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবং চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ (Today's Panchang)।  


 পঞ্চাঙ্গ ৩ নভেম্বর ২০২১, বুধবার   
* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ 

* শক সম্বত - ১৯৪৩, প্লব  

* এদিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থাকবে দিবা ঘ ৭.৫ মিনিট পর্যন্ত এবং এর পর লাগবে চতুর্দশী তিথি।      

* সূর্য তুলাতে রাশিতে এবং চন্দ্র কন্যা রাশিতে থাকবে।  

* জন্মে - কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী চন্দ্রের দশা। 

* মৃতে -  দোষ নাই। 

* যোগিনী - দক্ষিণে, দিবা ঘ ৭:৫ গতে পশ্চিমে।            

আজকের পঞ্জিকা

* আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী/ চতুর্দশী  
* নক্ষত্র - হস্তানক্ষত্র  
* আজকের কম্পাস: উত্তর দিকে   
* আজকের রাহুকাল: বিকেল ১২:১০ - ১:৩৩ মিনিট    

* সূর্যোদয় -  সকাল ৫:৪৭ মিনিটে 
* সূর্যাস্ত -  সন্ধ্যা ৪:৪৬ মিনিটে  

শুভ সময় 

* অভিজিৎ মুহূর্ত - নেই 
* অমৃত কাল - সকাল ১১:৫৫ - ০৩.২২ মিনিট 
* ব্রহ্ম মুহূর্ত - ভোর ০৫:০১ - ০৫:৪৯ মিনিট     

যোগ 

* অমৃত যোগ - দিবা ঘ ৬:৩৬ গতে  ৮:৪৭ মধ্যে ও ১১:৪৩ গতে ও ২:৩৮ মধ্যে।  
* মাহেন্দ্র যোগ - দিবা ঘ ৬।৩৮ গতে ৭।২৬ মধ্যে। 
* গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা - র১৫  চ১৩  ম১৫  বু১৪  বৃ২৩  শু১৯  শ২১  রা৪  কে১৭  


 

Advertisement

POST A COMMENT
Advertisement