Dhanteras Gold Buy Time: আজ ধনতেরাসে কখন কিনবেন সোনাদানা? কেনাকাটার আগে জেনে নিন শুভ মুহুর্ত

দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। এই দিনে শুভক্ষণে পুজো ও কেনাকাটা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই কারণেই ধনতেরাসে সোনা, রুপো, বাসনপত্র, গাড়ি এবং অন্যান্য নতুন জিনিস কেনার ঐতিহ্য রয়েছে। কখন কিনবেন সোনাদানা?

Advertisement
আজ ধনতেরাসে কখন কিনবেন সোনাদানা? কেনাকাটার আগে জেনে নিন শুভ মুহুর্ত ধনতেরাসে সোনা কেনার শুভ সময়
হাইলাইটস
  • দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস
  • ধনতেরাসে সোনা, রুপো, বাসনপত্র, গাড়ি কেনা হয়
  • কখন কিনবেন সোনাদানা?

শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। দীপাবলির আগে এই উৎসবকে সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধনতেরাসে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে শুভক্ষণে পুজো ও কেনাকাটা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই কারণেই ধনতেরাসে সোনা, রুপো, বাসনপত্র, গাড়ি এবং অন্যান্য নতুন জিনিস কেনার ঐতিহ্য রয়েছে। 

এই বছর ত্রয়োদশী তিথি ২ দিনব্যাপী হওয়ায় ধনতেরাসের তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে প্রদোষকালে পুজোর শুভ সময় আজ, শুক্রবার। তাই আজই পালিত হচ্ছে এই উৎসব। 

হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তি মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে। প্রদোষকালের পুজোর সময় ৬ নভেম্বর হওয়ায় শুক্রবারই ধনতেরাস পালিত হচ্ছে। 

পুজোর শুভ সময়
কলকাতায় ধনতেরাস পুজোর শুভ সময় বিকাল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত। ত্রয়োদশী তিথি শুরু: ৬ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে। ত্রয়োদশী তিথি শেষ: ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিটে

কেনাকাটার শুভ মুহূর্ত
সকালের শুভ সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত। বিকেলের শুভ সময়: বিকেল ৩টে ৩২ মিনিট থেকে ৪টে ৫৬ মিনিট পর্যন্ত। রাতের শুভ সময়: রাত ৮টা ৮ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত।  

সোনা-রুপো কেনার শুভ সময়
ধনতেরাসে সোনা ও রুপো কেনা বিশেষ ভাবে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে কেনা মূল্যবান ধাতু ঘরে সমৃদ্ধি ও সম্পদ নিয়ে আসে। এই দিনে সোনার মুদ্রা, রুপোর গয়না, বাসনপত্র এবং লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনা হয়। কেনাকাটার জন্য অভিজিৎ মুহূর্ত হল সকাল ১১টা ৪৮ মিনিট থেকে দুপুর ১২টা ৫৬ মিনিট পর্যন্ত। 

Advertisement

ধনতেরাসে কি সোনা কেনা শুভ?
ধনতেরাসে সোনা, রুপো, পিতল ও তামার বাসনপত্র কেনা একটি প্রচলিত প্রথা। ঝাড়ু, ধনে পাতা এবং লক্ষ্মী ও গণেশের মূর্তি কেনাও শুভ বলে মনে করা হয়। এই দিনে অনেকে নতুন গাড়ি ও ইলেকট্রনিক সামগ্রীও কেনেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনতেরাসে লোহা ও ধারাল বস্তু কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তবে এগুলো প্রচলিত বিশ্বাস এবং পারিবারিক ঐহিত্য অনুযায়ী তা পালন করা হয়। 

 

POST A COMMENT
Advertisement