Durga Puja Nabami Exact Time: আর ক'দিন পরেই দুর্গাপুজো, নবমীর পুজো কখন শুরু? জানুন গোটা পুজোর নির্ঘণ্ট

বাঙালির ঘরে উমা এসে এবার আরও একদিন বেশি থাকবেন তার পিতৃগৃহে আর ইতিমধ্যেই সেই দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কারণ দুর্গাপুজোর প্রতিটি তিথির সঙ্গেই জড়িয়ে থাকে বাঙালির আবেগ, রীতি আর প্রজন্মের পর প্রজন্মের ঐতিহ্য।

Advertisement
আর ক'দিন পরেই দুর্গাপুজো, নবমীর পুজো কখন শুরু? জানুন গোটা পুজোর নির্ঘণ্টদুর্গাপুজো ২০২৬
হাইলাইটস
  • সবার নজর থাকে কবে মহাষষ্ঠী, কখন নবপত্রিকা প্রবেশ, অষ্টমীর সন্ধিপুজোই বা কখন?

পুজো আসতে হাতে গোনা কয়েকটা দিন। তারপই মর্তে আগমন হবে উমার। সবার নজর থাকে কবে মহাষষ্ঠী, কখন নবপত্রিকা প্রবেশ, অষ্টমীর সন্ধিপুজোই বা কখন? শুধু তাই নয় এবারের দুর্গা পুজোয় রয়েছে ছুটির বোনাস আর ডবল আনন্দ, কারণ প্রত্যেক বারের থেকে আরও একদিন বেশি রয়েছে পুজো।  ২০২৬ -এ দুর্গাপুজো পাঁচ দিনের নয়, ৬ দিনের। সপ্তমী তিথি রয়েছে দু'দিন। ফলে পুজোর দিন গোনার পাশাপাশি সবার নজর রয়েছে পঞ্জিকার পাতায়। বাঙালির ঘরে উমা এসে এবার আরও একদিন বেশি থাকবেন তার পিতৃগৃহে আর ইতিমধ্যেই সেই দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কারণ দুর্গাপুজোর প্রতিটি তিথির সঙ্গেই জড়িয়ে থাকে বাঙালির আবেগ, রীতি আর প্রজন্মের পর প্রজন্মের ঐতিহ্য। আসুন জেনে নিন এই বছর নবমী কবে ও পুজোর সময় কখন পড়েছে?

প্রাচীন পঞ্জিকা মতে
মহানবমী — ২০ অক্টোবর, মঙ্গলবার
২রা কার্তিক, মঙ্গলবার মহানবমী। মহাষ্টমীর পরেই শুরু হবে মহানবমীর পুজো। পঞ্জিকা অনুযায়ী এদিন মহানবমীবিহিত পুজো এবং দেবীর নির্দিষ্ট কলারম্ভের আচার পালিত হবে। নবমীর পুজো শেষ হওয়ার পর ধীরে ধীরে এগিয়ে আসবে বিজয়ার প্রস্তুতি। অনেকে এই দিনটি 'মহানবমী বলিদান' কিংবা কুমারী পূজার দ্বিতীয় পর্ব হিসেবে পালন করেন। সকাল থেকে বলিদান ও যজ্ঞের আয়োজন চলে। নবমী তিথি শুরু হবে ১৯ অক্টোবর, সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে এবং শেষ হবে ২০ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে। বাংলা ক্যালেন্ডারে ২ কার্তিক। পূর্বাহ্ন সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। প্রদত্ত পঞ্জিকা অনুযায়ী, ৮টা ৩১ মিনিট থেকে ৯টা ৩১ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পুজো করা প্রশস্ত। এদিন দেবীর নবরাত্রি ব্রত সমাপনও হবে।

বিশুদ্ধ পঞ্জিকা মতে
নবমী তিথি শুরু হবে ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ৫২ মিনিটে এবং শেষ হবে ২০ অক্টোবর, মঙ্গলবার রাত ১২টা ৫১ মিনিটে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩ কার্তিক। সকাল ৮টা ৭ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে মহানবমী বিহিত পুজো ও মহানবমী কল্পের পুজো সম্পন্ন করার কথা বলা হয়েছে।

Advertisement

বিজয়া দশমী ২০২৬, ২১ অক্টোবর, বুধবার
বাংলা ৩ কার্তিক। দশমীর দিন সকাল থেকে বাড়িতে বরণ ও সিঁদুর খেলা চলবে। বিবাহিত মহিলারা পরস্পরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা জানাবেন। বিকেল থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের মিছিল। রাত পর্যন্ত চলবে বিসর্জন পর্ব। এর মাধ্যমেই শেষ হবে ২০২৬ সালের দুর্গাপুজো।

POST A COMMENT
Advertisement