Ganesh Chaturthi 2022: গণেশ পুজো আসছে, তৈরি হচ্ছে দুই বিশেষ যোগ, রইল নির্ঘণ্ট

Ganesh chaturthi 2022 Date: গণেশ চতুর্থীর পবিত্র উত্সব প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। এই উৎসব মহারাষ্ট্র সহ দেশের একাধিক প্রান্তে দিন ধরে চলে।

Advertisement
গণেশ পুজো আসছে, তৈরি হচ্ছে দুই বিশেষ যোগ, রইল নির্ঘণ্ট এই বছর ৩১ অগাস্ট গণেশ চতুর্থী
হাইলাইটস
  • গণেশ চতুর্থীর পবিত্র উত্সব প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়
  • এই বছর ৩১ অগাস্ট ২০২২ থেকে শুরু হবে

Ganesh chaturthi 2022 Date, Shubh Muhurt: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উত্সব পালিত হয়। এই দিন থেকেই গণেশ উৎসব শুরু হয়। এই উৎসব ১০ দিন ধরে চলে। প্রতিটি বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করা হয়।

ভক্তরা গণপতির পুজো করেন এবং অনন্ত চতুর্দশীর দিনে,  তাকে যথাযথভাবে বিধি মতো  পুজো অর্চনা করে মূর্তি বিসর্জন দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নিয়ম অনুসারে ভগবান গণেশের আরাধনা করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয়।

 

 

গণেশ চতুর্থীর শুভ সময়
চতুর্থী তিথি শুরু : ৩০ অগাস্ট ২০২২ বিকাল ৩:৩৩ মিনিটে
চতুর্থীর তারিখ শেষ হবে : ৩১ অগাস্ট ২০২২ বিকাল ৩:২২ মিনিটে
গণেশ চতুর্থীর ব্রতর তারিখ : ৩১ অগাস্ট , ২০২২

গণেশ চতুর্থী ২০২২ পুজো -বিধি
গণেশ চতুর্থীর দিন সকালে স্নান সেরে বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান। এবার পুজো ও ব্রতর সঙ্কল্প  নিন। এই দিনে শুভ সময়ে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। ভক্তদের তাদের ইচ্ছানুযায়ী গণপতির মূর্তি স্থাপন করা উচিত। এরপর গঙ্গাজল দিয়ে প্রতিমাকে অভিষেক করুন। এবার গণেশকে ফুল ও দূর্বা ঘাস অর্পণ করুন। দূর্বা ঘাস ভগবান গণেশের খুব প্রিয়। এমনটা বিশ্বাস করা হয় যে দূর্বা নিবেদন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন। ভগবান গণেশের পূজোর সময়, তাঁকে সিঁদুর লাগান এবং তাঁর প্রিয় ভোগ মোদক বা লাড্ডু নিবেদন করুন। পুজো শেষে আরতি করে তাঁকে প্রণাম করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। শেষে প্রসাদ বিতরণ করুন।

গণেশ চতুর্থী পুজোর উপকরণ তালিকা
প্রভু গণেশ মূর্তি
লাল কাপড়, পৈতে
দূর্বা, কলশ
নারকেল, রোলি
পঞ্চামৃত, মলি লাল
পঞ্চমেভা, গঙ্গাজল

 

 

গণেশ উৎসব হিন্দুদের একটি বড় উৎসব। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণপতি বাপ্পাকে প্রতিষ্ঠা করা হয়। ১০ দিনের জন্য পালিত গণেশ উৎসব, এই বছর ৩১ অগাস্ট ২০২২ থেকে শুরু হবে। অনন্ত চতুর্দর্শী অর্থাৎ গণেশ বিসর্জন হবে ৯ সেপ্টেম্বর ২০২২। এই বছর, গণেশ চতুর্থীতে একটি খুব বিশেষ যোগ তৈরি  হচ্ছে, যা এই দিনটির গুরুত্ব আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আসুন জেনে নিই গণেশ চতুর্থীর শুভ যোগ ও গুরুত্ব।

Advertisement

গণেশ উৎসব ২০২২-এর  যোগ 
এ বছর বুধবার থেকে গণেশ উৎসব শুরু হচ্ছে এবং বুধবার গণপতিকে উৎসর্গ করা হয়। এর সাথে গণেশ চতুর্থীর দিনে রবি যোগেরও কাকতালীয়তা তৈরি হচ্ছে। এই দুটি বিশেষ যোগের কারণে গণেশ চতুর্থীর গুরুত্ব আরও বেড়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে রবি যোগে গণপতি বাপ্পাকে পুজো করলে সমস্ত ঝামেলা নাশ হয়। গনপতিজী ভক্তদের সকল দুঃখ দূর করেন। বলা হয় যে রবি যোগে সমস্ত অশুভ যোগের প্রভাব দূর করার ক্ষমতা রয়েছে।

১০ দিনের গণেশ উৎসবের তাৎপর্য
গণেশের পুজো করলে সমস্ত বাধা দূর হয়। এটা বিশ্বাস করা হয় যে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই মাসের চতুর্দর্শী তিথি মানে ভগবান গণেশ পৃথিবীতে ১০ দিন অবস্থান করেন। গণেশ চতুর্থীতে প্যান্ডেল এবং বাড়িতে গণেশ স্থাপন করা হয়। কথিত আছে যে এই দিনগুলিতে যে ব্যক্তি বাড়িতে বসে  ভক্তিভরে গণেশের পূজা করেন, তার জীবন থেকে মানসিক চাপ দূর হয়। সুখ ও সমৃদ্ধি আসে। 

POST A COMMENT
Advertisement