Money Vastu Tips: আর্থিক সংকট কাটবে, দরজায় এই একটি জিনিস রাখলেই ফিরবে লক্ষ্মীর কৃপা

Money Vastu Tips: সঞ্চয়ে টান পড়ছে বারবার? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হতে পারে আপনার গৃহের প্রবেশদ্বারের অশুভ শক্তি। প্রাচীন বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির সদর দরজাই হল ইতিবাচক শক্তির প্রবেশপথ।

Advertisement
আর্থিক সংকট কাটবে, দরজায় এই একটি জিনিস রাখলেই ফিরবে লক্ষ্মীর কৃপাঘরের প্রবেশ দ্বার

Vastu Tips For Main Door হাজার পরিশ্রম করেও কি সাফল্যের মুখ দেখছেন না? সঞ্চয়ে টান পড়ছে বারবার? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হতে পারে আপনার গৃহের প্রবেশদ্বারের অশুভ শক্তি। প্রাচীন বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়ির সদর দরজাই হল ইতিবাচক শক্তির প্রবেশপথ।

আর সেই পথেই যদি সঠিক জিনিসের উপস্থিতি থাকে, তবে অতি সাধারণ মানুষও রাজকীয় সৌভাগ্যের অধিকারী হতে পারেন। সাম্প্রতিক এক বাস্তু সমীক্ষায় উঠে এসেছে তেমনই কিছু ঘরোয়া প্রতিকার, যা পাল্টে দিতে পারে আপনার জীবনের দিশা।

বাস্তুবিদদের মতে, প্রধান দরজায় একঘটি জল বা ‘মঙ্গল কলস’ স্থাপন করলে ঘরে নেতিবাচক প্রভাব প্রবেশ করতে পারে না। তবে শুধু জল রাখলেই হবে না, তাতে সামান্য গঙ্গাজল এবং আমপাতা রাখা অত্যন্ত শুভ। এছাড়াও দরজার চৌকাঠে সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকলে বাস্তুদোষ যেমন কাটে, তেমনই শ্রীবৃদ্ধি ঘটে পরিবারের। তবে সবথেকে বড় চমক লুকিয়ে আছে ফটকের দু’পাশে লতানো গাছের উপস্থিতিতে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সদর দরজার কাছে মানিপ্ল্যান্ট বা অপরাজিতার মতো গাছ লতানো অবস্থায় থাকলে তা সম্পদের আকর্ষক হিসেবে কাজ করে। মনে রাখা প্রয়োজন, সদর দরজা যেন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং সেখান থেকে কোনও কর্কশ শব্দ না বেরোয়। দরজার সামনে জুতো-চটি রাখা বা অন্ধকার থাকা উন্নতির পথে প্রধান অন্তরায়। আপনার বাড়ির প্রবেশপথ যদি এই বাস্তু নিয়ম মেনে সাজানো থাকে, তবে অর্থকষ্ট দূর হওয়া কেবল সময়ের অপেক্ষা।

 

POST A COMMENT
Advertisement