রাহু-কেতুর কোপ থেকে রক্ষে পাওয়ার সহজ উপায় হল কর্পূরহিন্দুধর্মে কর্পূরকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। মন্দির থেকে শুরু করে বাড়ি, আরতির সময় কর্পূর অত্যন্ত দরকারি। এছাড়াও সিন্নি প্রসাদেও অনেকে কর্পূর দেন। বাস্তুশাস্ত্রেও কর্পূরের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয়, কর্পূরের প্রতিকার গ্রহণ করলে জীবনের অনেক সমস্যার উপশম হতে পারে। এছাড়াও, এটি বাড়িতে একটি পজিটিভ পরিবেশ বজায় রাখে।
বাস্তুশাস্ত্র অনুসারে, সঠিক উপায়ে কর্পূর পোড়ালে বাড়ির বাস্তু দোষের প্রভাব কমাতে সাহায্য করে। এবার কর্পূরের এমন পাঁচটি সহজ প্রতিকার জেনে নেওয়া যাক, যা আপনার বাড়িতে শান্তি ও সুখ বজায় রাখতে সাহায্য করতে পারে।
রাহু-কেতু সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে কর্পূর পোড়ান
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুর অশুভ প্রভাবে জীবনে হঠাৎ সমস্যা ও বাধা আসতে পারে। এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে, শনিবার সন্ধ্যায় বা রাতে খাঁটি ঘিতে ভেজানো এক টুকরো কর্পূর জ্বালান। তারপর, এর ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকারটি বাড়ির নেতিবাচকতা কমায় এবং দুঃস্বপ্ন ও কাজের বাধা থেকেও মুক্তি দেয়।
টাকার সমস্যার জন্য
যদি আপনার বাড়িতে টাকা কম পড়ে বা খরচ বাড়তে থাকে, তবে রাতে একটি ছোট বাটিতে এক টুকরো কর্পূর ও দুটি লবঙ্গ পোড়ান। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি আর্থিক সমস্যা দূর করতে পারে।
মানসিক চাপ কমাতে
আপনার বাড়িতে যদি ঘন ঘন উত্তেজনা বা সংঘাত দেখা দেয়, তবে সকাল ও সন্ধ্যার প্রার্থনার সময় কর্পূর জ্বালিয়ে আরতি করুন। এরপর এর সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে, এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়াতে সাহায্য করে।
টাকা আকর্ষণ করতে
যদি আপনার টাকা কোথাও আটকে থাকে অথবা আয় থাকা সত্ত্বেও আপনি সঞ্চয় করতে না পারেন, তবে সোমবার এক টুকরো কর্পূর ও কিছু দারুচিনি পোড়ান। বিশ্বাস করা হয়, এই উপাচার আর্থিক কষ্ট লাঘব করতে পারে।
কুদৃষ্টি থেকে রক্ষা পেতে
যদি বাড়িতে বারবার সমস্যা দেখা দেয় বা কুদৃষ্টির ভয় থাকে, তবে প্রতি বৃহস্পতিবার কর্পূরের সঙ্গে শুকনো তেজপাতা পোড়ান। তারপর তেজপাতার ধোঁয়া প্রধান দরজা ও জানালার কাছে ছড়িয়ে দিন। বিশ্বাস করা হয়, এটি নেগেটিভ শক্তি দূর করে এবং পজিটিভ পরিবেশ বজায় রাখে।